1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রংপুর গংগাচড়ার চেংমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

রংপুর গংগাচড়ার চেংমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ সরকার, স্টাফ রিপোর্টার, রংপুরঃ রংপুর গংগাচড়া উপজেলার ৪ নং ইউনিয়ন পরিষদের চেংমারী গ্রামে প্রিয় চেংমারী নামে ফেসবুক ভিত্তিক কমিউনিটি প্লাটফর্মের উদ্যোগে,আব্দুর রশিদ স্মৃতি পাঠাগারের আয়োজনে (বুধবার)বিকাল ৩ ঘটিকায় চেংমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে এসএসসি -২৪ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল সুমন আব্দুল্লাহ, সাবেক চেয়ারম্যান, ৪ নং গংগাচড়া ইউনিয়ন পরিষদ।
আরো উপস্থিত ছিলেন এস এম জাকারিয়া মুকুল,প্রভাষক, গংগাচড়া সরকারি কলেজ, আশরাফ আলী,বিশিষ্ট্য ব্যবসায়ী,সাংবাদিক রবীন্দ্রনাথ সরকার ,আতিয়ার রহমান,গোলাম রব্বানী সহ ইলেক্ট্রনিকস মিডিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অনুপ্ররণামূল বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আব্দুর রশিদ স্মৃতি পাঠাগারের সভাপতি জনাব আব্দুর রউফ রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,আজকে যাদের কৃতি সংবর্ধনা দেওয়া হচ্ছে তারা একসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাক্তার, ইন্জিনিয়ার,লাইনে পড়াশোনা করবে । কিন্তু ঐ সময়টাতে নিজের পড়াশোনার পাশাপাশি সামাজিক শিক্ষা মূলক কাজ গুলো গুরুত্ব রাখতে হবে। তাহলে আজকের এই আয়োজন গুলো প্রিয় চেংমারীর জন্য স্বার্থক হবে। যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের উচিত এই কাজগুলোতে সহযোগিতা করা ও সময় দেওয়া।তিনি আরো বলেন আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজক স্বপন হাসান, প্রান্ত, ভরত রহিম, সহ সকল আয়োজক কমিটি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।

আলোচনা সভা শেষে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফিতা শিক্ষামূলক বই বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সভাপতি আব্দুল রউফ রুবেল সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com