1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে: অ্যান্টোনি ব্লিঙ্কেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে: অ্যান্টোনি ব্লিঙ্কেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, ইসরাইলের সাথে যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে। দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ লড়াইয়ে নতুন একটি যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়নে দেয়া ভাষণে ‘দ্রুততার সাথে’ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানানোর এক দিন পর ব্লিঙ্কেন বলেন, এক্ষেত্রে ‘প্রধান ইস্যু হচ্ছে হামাস।’ আর এ যুদ্ধবিরতির আওতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার এবং জিম্মি মুক্তির সুযোগ থাকবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাতকালে ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতি প্রশ্নে ‘বল হামাসের কোর্টে রয়েছে। আমরা বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করছি।’

তিনি বলেন, ‘কিন্তু এ ব্যাপারে আমার মনে কোন সন্দেহ নেই যে জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি করা সংশ্লিষ্ট সকলের জন্য মঙ্গনলজনক হবে।’

মধ্যস্থতাকারীরা মুসলমানদের পবিত্র রমজান মাসের আগেই যুদ্ধবিরতি চুক্তি করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। চঁন্দ্র মাসের হিসাব অনুযায়ী রোববার থেকে রোজা শুরু হওয়ার কথা।

বৃহস্পতিবার হামাসের প্রতিনিধি দল তাদের দাবির ব্যাপারে ইসরাইলের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা কাতারে সর্বশেষ দফার আলোচনা বর্জন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com