1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি ঢাকায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি ঢাকায়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে স্বাগত জানান

নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তিন দিনের সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে স্বাগত জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্ডার সেক্রেটারি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক ইস্যু, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার রোধসহ অভিন্ন মানবিক উদ্বেগের বিষয়ে আলোচনা করবেন।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলটি মানবাধিকার, রোহিঙ্গা শরনার্থী সংকট এবং ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে অনুষ্ঠেয় নির্বাচনের আগে

রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিষয় নিয়ে বাংলাদেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।

আন্ডার সেক্রেটারি এবং তার প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের দেখতে বুধবার ভোরে সরাসরি কক্সবাজার যাবেন এবং তাদের অন্যান্য ব্যস্ত কর্মসূচি বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও উজরা জেয়া আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি’র এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী এডমিনিসট্রেটর জঞ্জালি কাউর।

জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক ত্রাণকে সহায়তা, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।

পররাষ্ট্র সচিব মাসুদ মোমেন এর আগে বলেন, জেয়া তুলনামূলকভাবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এবং তার কর্তৃত্বের আওতা ‘বেশ প্রশস্ত’।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com