1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজার জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

মৌলভীবাজার জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪, ২:০২ অপরাহ্ণ

মোঃ অনিকুর রহমান ভূঁইয়া মৌলভীবাজারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে কারাবন্দীদেরকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোসা.শাহীনা আক্তার এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আজমল হোসেন, উপ পরিচালক ইসলামি ফাউন্ডেশন জনাব মোঃ ফারুক আলম, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব মিজানুর রহমান শরীফ। এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন জেল সুপার জনাব মোঃ মুজিবুর রহমান মজুমদার।  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উর্মি  বিনতে সালাম কারাবন্দীদের পারিবারিক জীবনের গুরুত্ব তুলে ধরেন ।  সাজার মেয়াদ শেষে স্বাভাবিক জীবনে  ফেরার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন আমি যতদিন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসেবে রয়েছি আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে । বক্তব্য শেষে তিনি কারাবন্দীদের কে মাদকবিরোধী শপথ পাঠ করান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com