1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৮ তরুণ-তরুণী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই

মৌলভীবাজারে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৮ তরুণ-তরুণী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৪, ৬:০৭ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ৪৮ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে জেলা পুলিশ লাইনসে তাদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়সহ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দায়িত্বে থাকা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, কনস্টেবল পদে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে ১৭২২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৩৭০ জন প্রার্থী গত ২৮ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থী বৃহস্পতিবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিকভাবে ৪৮ জন নির্বাচিত হন। এর মধ্যে পুলিশ পোষ্য কোটায় ১, মুক্তিযোদ্ধা কোটায় ৪, উপজাতি কোটায় ২, নারী সাধারণ কোটায় ৫ ও পুরুষ সাধারণ কোটায় ৩৬ জন। এ ছাড়া ৭ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। শুধু সরকারি ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা-পয়সা কাউকে কোথাও খরচ করতে হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com