1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ভাঙ্গায় প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ মনোহরদীতে শিক্ষককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা, ক্ষোভে উত্তাল মনোহরদী পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু

মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

reporter ফারুক হোসেন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।
​আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গাঙ্গীনার পার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গাঙ্গীনার পার এলাকায় হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযান চলাকালীন মাদক সেবনের অপরাধে হেলাল ও জসিমকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী উভয়কে ৬ মাসের কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান শেষে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গাঙ্গীনার পার এলাকায় মাদক সেবনের দায়ে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় এবং জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com