1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মোদির সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজ সভায় আমন্ত্রিত অভিযুক্ত হান্টার বাইডেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

মোদির সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজ সভায় আমন্ত্রিত অভিযুক্ত হান্টার বাইডেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারকে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে বৃহস্পতিবার আয়োজিত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ফেডারেল অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের একটি চুক্তিপত্রের ব্যাপারে সম্মত হওয়ার মাত্র কয়েকদিন পর তিনি এমন আমন্ত্রণ পেলেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের জানানো আমন্ত্রিমতদের তালিকা অনুযায়ী, এ ভোজ সভায় হান্টার বাইডেনের সঙ্গে তার স্ত্রী মেলিসা কোহেন উপস্থিত থাকার কথা রয়েছে। এ আমন্ত্রণের তালিকায় রয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং প্রেসিডেন্ট বাইডেনের কন্যা অ্যাশলে বাইডেন।

প্রেসিডেন্টের নাতনি নাওমি বাইডেনও প্রায় ৪০০ জনের অতিথি তালিকায় রয়েছেন। ২০২২ সালের নভেম্বরে হোয়াইট হাউসে নাওমি বাইডেনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
হান্টার হলেন জো বাইডেনের প্রথম বিয়ের একমাত্র জীবিত সন্তান। ১৯৭২ সালে এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী ও কন্যা শিশু নিহত হওয়ার মধ্যদিয়ে সেই বিয়ের দুঃখজনক পরিসমাপ্তি ঘটে।

এ সপ্তাহে ফেডারেল ট্যাক্স সম্পর্কিত দুটি অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে সম্মত হওয়ার এবং ড্রাগ ব্যবহারের ইতিহাস থাকা সত্ত্বেও অবৈধভাবে বন্দুক রাখার কথা স্বীকার করার পর আগামী ২৬ জুলাই হান্টার বাইডেনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন জো বাইডেনের রাজনৈতিক বিরোধীদের একটি প্রধান লক্ষ্য হয়ে আসছে। আত্মপক্ষ সমর্থনের চুক্তিপত্রের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি তার ছেলের জন্য ‘অত্যন্ত গর্বিত’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে আয়োজিত ভোজ সভায় আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন অ্যালফাবেটের বড় প্রযুক্তি কর্তা সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেলাসহ অনেক বিশিষ্ট ভারতীয়-আমেরিকান। এছাড়াও অ্যাপলের সিইও টিম কুক, চলচ্চিত্র পরিচালক এম. নাইট শ্যামনাল এবং ডিজাইনার রালফ লরেনও এ তালিকায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com