1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ডুবে গেলো জাহাজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ডুবে গেলো জাহাজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ৪:২৪ অপরাহ্ণ

মোঃ রিপন আলী (নিজস্ব প্রতিবেদক)  : ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হননি বলে জানিয়েছে  নৌ-পুলিশ।রোববার  (৩১ মার্চ) দুপুরে মোংলায় পশুর নদী ও মোংলা নদীর মোহনায় বাল্কহেডটি পৌঁছালে এমভি শাহজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজ তাতে ধাক্কা দেয়। এতে ডুবে যায় চালভর্তি বাল্কহেড জাহাজ। এ ঘটনায় এমভি শাহজাদা-০৬ কার্গো জাহাজটি সন্ধ্যায় আটক করেছেন নৌ-পুলিশ।মোংলা নৌ-পুলিশের ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল   ইসলাম রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৭৫ টন চাল  নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি সাফিয়া। দুপুরের পর এটি মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর মোহনায় পৌঁছালে পেছন থেকে আসা এমভি শাহাজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ। তবে এ সময় বাল্কহেডে থাকা ৫ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কূলে উঠে আসেন।ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে সোমবার সকালে চাল ওঠানো শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com