1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
'মুসাফির' রেস্টুরেন্ট উদ্বোধন করলেন অপু বিশ্বাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

‘মুসাফির’ রেস্টুরেন্ট উদ্বোধন করলেন অপু বিশ্বাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

সীমান্ত-বারিশা দম্পতি মিডিয়ায় কাজের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হলেন। ২ আগস্ট রাজধানীর হাজী ক্যাম্প এলাকায় তাদের রেস্তোরাঁ উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কোরিওগ্রাফার গৌতম সাহা।

‘মুসাফির’ নামে এই রেস্তোরাঁয় টাকা না থাকলেও ফ্রি খাওয়া যাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘মুসাফির’ রেস্তোরাঁর দুটো বিষয় আমার ভালো লেগেছে। কারো কাছে টাকা না থাকলে এখানে আসলে ফ্রি খেতে পারবেন। এটা খুব একটি মানবিক কাজ। তাছাড়া হজক্যাস্প ও এয়ারপোর্ট এড়িয়ায় সারারাত মানুষ থাকেন। বিদেশগামী মানুষদের জন্য এই রেস্তোরাঁ সারারাত খোলা থাকবে।

সীমান্ত বলেন, রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি আমরা মানবিক বিষয়টিও মাথায় রেখেছি। খাবারের মানের দিকেও আমার নজর দিচ্ছি। আমাদের কিচেন বন্ধ হবে না। এখানে সবসময় খাবার পাওয়া যাবে।

সীমান্ত নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেন। অন্যদিকে বারিশা একাধারে মডেল, উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com