1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদী উপজেলা সুজন সভাপতি হুমায়ুন কবির খান -এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

মুলাদী উপজেলা সুজন সভাপতি হুমায়ুন কবির খান -এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুলাদী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক জনাব মোঃ হুমায়ুন কবির খান (খান কবির) গত ১২ জুন ঢাকার একটি হাসপাতালে হৃদরোগজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সমগ্র মুলাদী উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

তাঁর স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় মুলাদী উপজেলা সুজন ও সাংবাদিক পরিবারের উদ্যোগে গত ১৯ জুন বিকেল ৪টায় মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ বাদশা স্যার হলরুমে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি শের দিল পালোয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুলাদী উপজেলা সুজনের সম্পাদক মোঃ আতিকুর রহমান মিরন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুজনের সহ-সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম।

শোকসভায় মরহুমের কর্মময় জীবন ও অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুজনের সহ-সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সুজনের নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবু জমির মোল্লা, মুলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন মোল্লা, সহ-সভাপতি কেএম মোশারফ হোসেন, সাহিত্যিক মাস্টার মহিউদ্দিন আহমেদ, সুজনের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন জসিম হাওলাদার, সম্মানিত সদস্য গিয়াস উদ্দিন খান, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রবিন রারি এবং মুলাদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সুজনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাকু, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মজিবুর রহমান, সম্মানিত সদস্য মোঃ মোজাম্মেল হোসেন স্বপনসহ মুলাদী উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। এছাড়াও মরহুম হুমায়ুন কবির খান (খান কবির)-এর সহধর্মিণী এবং তাঁর সন্তান আশিক ও কনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা মরহুম হুমায়ুন কবির খান (খান কবির)-এর আদর্শ, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com