নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার খান একজন মানবিক মানুষ। তিনি মুলাদী উপজেলা পরিষদের সাবেক সভাপতি ও বরিশাল সদর উত্তর বিএনপির ১ নং সদস্য। মুলাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুলাদী পৌরসভার মেয়রের দায়িত্বও তিনি পালন করেছিলেন সফলভাবে।
সকল দুর্যোগ ও উৎসবে তিনি থাকেন মানুষের পাশে। করোনাকালীন সময়েও তিনি মানবিকতার জন্য সর্বমহলে প্রসংশীত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায়
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ- অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন আঃ ছত্তার খান।
উপজেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভার কম সৌভাগ্যবান মানুষের পাশে তিনি ছায়ার মত সেবা দিয়ে থাকেন সব সময়।