1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল

‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ
(ছবি- ফোকাস বাংলা)

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ শিরোনামের বহুল প্রতীক্ষিত বায়োপিক দেখে জাতি অনেক অজানা তথ্য ও ইতিহাসের নতুন অধ্যায় সম্পর্কে জানতে পারবে।

শেখ হাসিনা আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এ চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখার আগে এ মন্তব্য করেন।

ছবিটি আগামীকাল সারাদেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সিনেমাটির সফল মুক্তির ঘোষণা করছি।’

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ছবিটি পরিচালনা করেছেন।
ছবিটি আগামীকাল সারাদেশের ২শ’টির বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, অন্যান্য মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) লিমিটেড নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছে।
ছবিটির ২৭ অক্টোবর ভারত জুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবিটি এই বছরের ৩১ জুলাই উভয় দেশের সেন্সর বোর্ড থেকে একটি সেন্সরবিহীন সার্টিফিকেট পেয়েছে।

ছবিটিতে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাইটেল চরিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা জাতির পিতার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।

বঙ্গবন্ধুর বড় মেয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বায়োপিকটিতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, তৌকির আহমেদ এবং অন্যান্যের বিভিন্ন চরিত্রে দেখানো হয়েছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী। পুরো ট্রেলারে দেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর মহাকাব্যিক যাত্রায় কিছু শক্তিশালী এবং মহিমান্বিত মুহূর্ত দেখানো হয়েছে।

চলচ্চিত্রটির সঙ্গীত প্রযোজনা করেছেন খ্যাতনামা ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, এবং বাংলা সংলাপ লিখেছেন বাংলাদেশের সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন এবং অনম বিশ্বাস।

ছবিটির শুটিং ২০২১ সালের জানুয়ারিতে ভারতের মুম্বাইতে শুরু হয়ে একই বছরের ডিসেম্বরে শেষ হয়।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তাঁর নাম মুছে ফেলার বহু চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, ‘ইতিহাস কথা বলে। ইতিহাসকে (মুক্তিযুদ্ধের) বিকৃত করার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে, ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com