1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধে আইনি নোটিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধে আইনি নোটিশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন ও ইতিহাস বিকৃতির অভিযোগ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বৃহস্পতিবার আইনি নোটিশটি পাঠান।

এ প্রসঙ্গে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদেরকে বলেন, ‘ইতিহাস বিকৃতি ও শহীদ জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করায় এই সিনেমা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। রেজিস্ট্রি ডাকযোগে ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে বাংলাদেশের সাতজন এবং ভারতের তিনজন রয়েছেন।’

নোটিশপ্রাপ্তির পর সিনেমা প্রদর্শন বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কায়সার কামাল।

১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী এ চলচ্চিত্রে কাজ করেছেন।

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু ও বেগম জিয়ার চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com