1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মার্কিন রাষ্ট্রদূতসহ ১৩ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার

মার্কিন রাষ্ট্রদূতসহ ১৩ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

নিউজ ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানানো যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করে করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ জুলাই) কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। আজ বুধবার (২৬ জুলাই) ঢাকায় কর্মরত এই ১৩টি মিশনের প্রধানকে তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ১৯ জুলাই ঢাকার ১৩ দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দেয়। দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জবাবদিহির আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

এছাড়া, উপ-নির্বাচনের পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com