1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মার্কিন বাহিনীর উপর হামলার প্রতিশোধ নেয়া হবে: জো বাইডেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

মার্কিন বাহিনীর উপর হামলার প্রতিশোধ নেয়া হবে: জো বাইডেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, তিনি জর্ডানে একটি ড্রোন হামলার প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হামলায় জর্ডানে তিন আমেরিকান সৈন্য নিহত হয়েছে। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চান না।

মার্কিন নির্বাচনের বছরে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি বাইডেন লোকদের অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করে বলেছেন, তারাই একটি সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালিয়েছে।

হোয়াইট হাউস সতর্ক করেছে, অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর প্রথম মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে ‘একাধিক পদক্ষেপ’ হতে পারে।

ইরাকের একটি শীর্ষস্থানীয় ইরানপন্থী গোষ্ঠী মঙ্গলবার বলেছে, সামরিক পদক্ষেপ ঠেকাতে তারা মার্কিন বাহিনীর উপর হামলা বন্ধ করবে। তবে ওয়াশিংটনের প্রতিশোধ নেয়া বন্ধ করার জন্য এটি যথেষ্ট হবে এমন কোনও লক্ষণ নেই।

ফ্লোরিডায় প্রচারণার তহবিল সংগ্রহে যাওয়ার সময় সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেছিলেন, হামলার প্রতিক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন কি-না। জবাবে বাইডেন হ্যাঁ বলেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে আমাদের মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের প্রয়োজন। আমি এই যুদ্ধ খুঁজছি তা নয়।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com