1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মায়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত আরও একটি মর্টারশেল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

মায়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত আরও একটি মর্টারশেল উদ্ধার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু সীমান্তে মায়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত আরও একটি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম- তুমব্রু সীমান্ত কিছুটা শান্ত হলেও জনমনে রয়েছে আতঙ্ক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে তুমব্রু সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় অক্ষত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করা হয়। এই পযর্ন্ত ঘুমধুম সীমান্ত থেকে তিন দিনে ৩টি তাজা মর্টারশেল উদ্ধার হলো।

স্থানীয়রা জানান, সকালে তুমব্রু পশ্চিমকুল এলাকার ব্রিজের পাশে অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়।

এ নিয়ে ঘুমধুম সীমান্ত থেকে প্রায় ৩টি থেকে একটি নিষ্ক্রিয় করা হলেও দুটি মর্টার শেল অবিস্ফোরিত নিরাপদ স্থানে রেখেছে তুমব্রু বিওপি।

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সকালে ব্রিজ সংলগ্ন মর্টার শেলটি দেখে বিজিবিকে খবর দেয়া হয়। পরে সেই মর্টার শেল উদ্ধার করে তারা নিরাপদ স্থানে নিয়ে গেছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টারসেলের গোলা পড়ে থাকায় স্থানীয়রা কিছুটা আতঙ্কিত । এ পর্যন্ত সীমান্তে ৩টা অবিস্ফোরিত মর্টার সেলের গোলা পাওয়া গেলেও একটা নিস্ক্রিয় করেছে বাকি ২টা বিজিবি হেফাজতে রেখেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টার শেলটি গত শুক্রবার সেনাবাহিনী ও বিজিবির বোমা বিশেষজ্ঞ দল সফলতার সাথে নিষ্ক্রিয় করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com