1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ পটিয়ায় বন্যার্তদের পাশে এমপি এনাম, পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় কঠোর হুঁশিয়ারি বিরামপুরে ফুটবল খেলা দেখতে প্রজেক্টর না দেওয়ায় স্কুল ফিডিং কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা

মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর মানবাধিকারের আরও উন্নয়নের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে

নিউজ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকারের আরও উন্নয়নের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে এ মন্তব্য করা হয়েছে।

আজ সকাল ১০টায় শুরু হওয়া এক ঘন্টারও বেশি বৈঠকে গিলমোর ডিজিটাল নিরাপত্তা আইন ও দেশের শ্রম আইন সংশোধনের জন্য আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।

যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাসসকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

সরকারী সূত্র আরো জানায়, বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশে মানবাধিকার উন্নয়ন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইইউ পর্যবেক্ষক পাঠানো, ডিজিটাল নিরাপত্তা আইন ও শ্রম আইন প্রধানত আলোচনায় এসেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইইউ বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর ইইউ সদস্য দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি আরও বৃদ্ধি নিশ্চিত করতে তিনি ইইউ’কে আহ্বান জানান।

বৈঠকে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) এর রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন উপস্থিত ছিলেন।

ছয় দিনের সফরে সোমবার ঢাকায় আসা গিলমোর মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা ও কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন গিলমোর।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com