1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাওয়ার পথে দু র্ঘ ট না য় প্রাণ গেল শিশুর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত ৩ বছরে মুলাদী-বাবুগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন

মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাওয়ার পথে দু র্ঘ ট না য় প্রাণ গেল শিশুর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: হবিগঞ্জে থেকে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত  দেখতে যাওয়ার পথেএকটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে গিয়ে  নিহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।

শনিবার (১৩ এপ্রিল) দপুরে বাহুবল উপজেলায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিহা চুনারুঘাট পৌরসভায় বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। মেয়েটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণীতে পড়তো।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে নিহার পরিবারসহ তাদের আত্মীয়-স্বজন অন্তত ৫০ জন ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত  দেখতে যাচ্ছিলেন। পারিবারিক এই গাড়িবহর বাহুবলের আমতলীতে পৌছলে একটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে যায়। এতে নিহা ঘটনাস্থলেই মারা গেছে।
দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা আরও কয়েকজন আহত হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত শিশু বাবা তার মেয়ে মারা যাওয়ার খবর পেয়ে বাংলাদেশের ফ্লাইট ধরেছেন। তিনি ফিরলে নিহার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এ ঘটনায় বাহুবল মডেল থানায় একটি অপমৃত্যু মামল রুজু হবে। নিহার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com