1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে যানবাহনে কঠোর তল্লাশি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে যানবাহনে কঠোর তল্লাশি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

২৮ অক্টেবর সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, তারাব বিশ্বরোড, কাচপুর, মদনপুর ও পঞ্চবটি মোড়ে এই তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে।

এ সময় ঢাকামুখী বিভিন্ন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে তল্লাশিসহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। অধিক পরিচয় শনাক্তের জন্য কারও কারও মোবাইল ফোনেও তল্লাশি চালায় পুলিশ।

এ ছাড়া সড়কের মদনপুর, সানারপাড় ও এশিয়ান হাইওয়ে সড়কে র্যাব ১১-এর অস্থায়ী তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত তল্লাশি থেকে সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

২৮ অক্টোবর শনিবার রাজধানীতে বিএনপি সমাবেশের ঘোষণা দিলে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ডাক দেয়। দুই সমাবেশকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই চেকপোস্টগুলোতে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শুক্রবার সকাল থেকে তল্লাশি কিছুটা ঢিলেঢালা থাকলেও দুপুরের পর থেকে চেকপোস্টগুলোতে কড়া নজরদারি দেখা যায় পুলিশের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে তল্লাশি চালানো হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির জন্য কোনো পক্ষ যেন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার বা নাশকতা করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com