1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মহানগরীর প্রবেশপথে আগামীকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মহানগরীর প্রবেশপথে আগামীকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ

ঢাকা মহানগরীর প্রবেশপথে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজ শুক্রবার দলটির মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুপুর সোয়া ২টায় দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। এর মধ্যেই বক্তব্য ও কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় নেতারা। প্রায় আধা ঘণ্টা তুমুল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদীন ফারুক, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম, আলতাফ চৌধুরী, উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক খান প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার ফ্যাস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। নয়াপল্টনের সড়ক মানুষে পরিপূর্ণ হয়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। পশ্চিমে কাকরাইল মসজিদ, পূর্বে নটরডেম কলেজ ও উত্তরে শান্তিনগর- শাহজাহানপুর পর্যন্ত পুরো এলাকায় ছিল শুধু মানুষ আর মানুষ। সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com