1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও'র অভিযান,জরিমানা ৫০হাজার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও’র অভিযান,জরিমানা ৫০হাজার

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের হালুয়াঘাট রোড সংলগ্ন এ.এম. ফিড মিলে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের লাইসেন্সবিহীন ও বিএসটিআই এর অনুমোদনবিহীন অবৈধভাবে ফিস ফিড ও ডেইরি ফিড উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে এ.এম. ফিড মিলকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে- নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন পশুখাদ্য তৈরি ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিচ্ছে সদর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসাবে আলালপুর এ এম ফিড মিলকে অনুমোদনহীন পশু খাদ্য বিক্রির অভিযোগে মিল মালিককে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রসিকিউশন প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন। পেশকারের দায়িত্বে ছিলেন নাহিদ হাসান।
অভিযানকে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের হালুয়াঘাট রোড সংলগ্ন অবস্থিত এ.এম. ফিড মিলটি দীর্ঘদিন থেকে লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী অভিযুক্ত মিল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন বলেন, ময়মনসিংহ সদরের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন অনেক খাদ্য কারখানা গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে ক্ষতিকারক প্রাণী খাদ্য তৈরী ও বিক্রি হচ্ছে। ফলে প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা প্রতারিত হচ্ছেন। তাই অনুমোদনহীন পশু খাদ্য বিক্রি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com