1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভোট পুণঃগণনায় ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

ভোট পুণঃগণনায় ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু”

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ

রংপুর(গংগাচড়া)প্রতিনিধিঃ রংপুর গংগাচড়া উপজেলায় ৪নং ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনঃগণনায় আদালতের রায়ে নির্বাচিত হয়েছেন মাহফুজার রহমান দুলু। দেরীতে হলেও আদালতের রায় পাওয়ায় উজ্জ্বেসিত প্রার্থী মাহফুজার রহমান দুলু।

দুই বছর আগে মাজহারুল ইসলাম লেবুকে জয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।এর বিরুদ্ধে আদালতে মামলা করেন নিকটতম প্রার্থী মাহফুজার রহমান দুলু। আইনি লড়াইয়ে জেলা জর্জ এর উপস্থিতিতে পুণরায় ভোট গণনার আদেশ দেয় সুপ্রিম কোর্ট। পুণ গণনায় মাহফুজার রহমান দুলু কে ৩০৩ ভোটে জয়ী ঘোষণা করেন মহামান্য আদালত। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীকে পরাজিত দেখানোর সাথে জড়িতদের শাস্তি দাবী করেন আইনজীবিরা।

বাদী পক্ষের আইনজীবী গোলাম মোর্শেদ বলেন ওনারা উপস্থিত ছিলেন, ওনাদের আইনজীবী ছিলেন, উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে ভোট গণনা হয়েছে এবং ট্রাইবুনাল সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের রায় মেনে নিয়েছেন পরাজিত প্রার্থী মাজহারুল ইসলাম লেবু। তিনি বলেন দুই বছর সততার সাথে দায়িত্ব পালন করছেন এবং দুই বছর ধরে এই ব্যালেট পেপার গুলো সেখানে সংরক্ষিত আছে।সেখানে যদি কোনো রকম ভেজাল না হয়। আর যদি ভেজাল হয়ে থাকে তাহলে পরবর্তী ব্যবস্থা আছে। তারপর ও আমি উচ্চ আদালতে আপিল করব।

মাজাহারুল ইসলাম লেবু ছিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী,ভোট গ্রহনের পর তাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে এই ফলাফল না মেনে আদালতে যান জাতীয় পার্টি প্রার্থী মাহফুজার রহমান দুলু।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com