1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সম্মানিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-০৩) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ময়লার স্তূপ, প্রশ্ন উঠছে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ

ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ মে, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

খালেদ হাসান, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সমতল ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভূমি ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষকের ফসলি জমি। উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা মৌজার সিংটারী এলাকার ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু তোলার এমন অভিযোগ পাওয়া গেছে।

একটি প্রভাবশালী মহলের যোগসাজসে ওই গ্রামের মাসুদ ও হাফিজুর অন্যের জমি জোড় পূর্বক দখল করে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ড্রেজার মেশিন দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে পাশের ফসলি জমি ও আশপাশের পরিবেশের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় জমির মালিক ভূমি দস্যুর আতঙ্কে নাম প্রকাশে অনিচ্ছুক জানান, যে জমি থেকে বালু তোলা হচ্ছে সেটি আমাদের দুই বোনের জমি। কিন্তুু ভূমি দস্যু মাসুদ ও হাফিজুর আমাদেরকে কোন কিছু না জানিয়ে জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বালু উত্তলন করছে। পরবর্তীতে আমরা জানতে পেরে বাধা প্রদান করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিলে ভূরুঙ্গামারী থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন সেই জমিসহ আশপাশের সমস্ত জমি বালু তোলার কারণে জমির তলদেশ ফাঁকা হয়ে যাবে। এতে যে কোনো সময় বিশাল এলাকা নিয়ে জমি ধসে যেতে পারে।

স্থানীয়রা আরো জানান, বালু তোলা বন্ধ করতে বললে তারা কোনো কথাই না শুনে ১১ মে শনিবার রাতের আধারে আনুমানিক রাত ০২ টার দিকে পুনরায় বালু উত্তোলন কার্যক্রম চালু করলে স্থানীয় লোকজন থানায় জানান।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যাই কিন্তুু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পার্শ্ববর্তী জমির মালিক বালু উত্তোলনে তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ভূমি দস্যু চক্রটি। তাই নিজেদের ফসলি জমি রক্ষার্থে নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বালু উত্তোলন কারি মাসুদ ও হাফিজুরের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com