1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

reporter জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৫ আগস্ট (শনিবার) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ০১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির টহল দল পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা অনুযায়ী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মজলিশপুর এলাকার সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং একই থানার বিহাইর এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুল ইসলাম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূর্বে ৯টি মাদক, ১টি চুরি এবং ১টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে আশিকুল ইসলামের বিরুদ্ধেও পূর্বের একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com