1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীসম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

বোয়ালখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীসম্মেলন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত আছি বলে জানান বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির শাহজাহান চৌধুরী।

শনিবার(১৭আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলের নেতা-কর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, সেখানে জামায়াতের নেতা-কর্মীরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকেন।

বাংলাদেশ জামায়াত ইসলামীর বোয়ালখালী উপজেলা সভাপতি ডা. খোরশেদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিনের পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ বদরুল, সহ সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, সাবেক আমীর অধ্যাপক জাফর ছাদেক, নায়েবে আমীর ডা. আবু নাছের, বোয়ালখালী পৌরসভার নায়েবে আমীর মোহাম্মদ হারুন, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি অধ্যাপক শওকত ওসমান চৌধুরী, মোহাম্মদ হোছাইন, সাইদুল হক প্রমুখ।

সম্মেলনে শেষে মিছিল নিয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com