1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

reporter ‎মনিরুল ইসলাম
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

‎মনিরুল ইসলাম জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি থানা চত্বরে ০৫ই জুলাই ২০২৬ইং তারিখ রোজ রবিবার সকাল ১০ঘটিকার সময় সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান,সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের লক্ষ্যে এক সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্লোগানে যথাযথ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে, সিরাজগঞ্জ জেলা পুলিশ। উক্ত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু,বিপিএম(বার), অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমিরুল ইসলাম খান আলীম, মাননীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫
‎আরও উপস্থিত ছিলেন, হাজী আলতাফ হোসেন প্রাং, সভাপতি বেলকুচি পৌর বিএনপি। জনাব বনি আমিন, সদস্য সচিব, বিএনপি,বেলকুচি উপজেলা শাখা। জনাব মোঃ গোলাম আযম, সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন, ইসরাত জাহান,সহকারি কমিশনার ভূমি বেলকুচি। জনাব ইমাম আবু জাফর,অফিসার ইনচার্জ(ওসি) বেলকুচি থানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সবুজ কুমার দেব,এসআই,বেলকুচি থানা। সমাবেশে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‎বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখা অত্যন্ত জরুরি। যে কোনো সংকট বা দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়। এছারা মাদক বিক্রি ও সেবন থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ও একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।
‎স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com