1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগের দাবি জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগের দাবি জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের বিরুদ্ধে দেশের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা না করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অবিলম্বে’ পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার ইসরাইয়েল নিউজ চ্যানেল ‘এন-১২’কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাপিড বলেন ‘নেতানিয়াহুর অবিলম্বে চলে যাওয়া উচিত। আমাদের পরিবর্তন দরকার, নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘জনগণের আস্থা হারিয়েছেন এমন একজন প্রধানমন্ত্রীর অধীনে আমরা নিজেদেরকে দীর্ঘ প্রচারণা চালানোর অনুমতি দিতে পারি না।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার চার দিন পর নেতানিয়াহু এবং আরেক বিরোধী নেতা বেনি গ্যান্টজ যুদ্ধের সময়কালের জন্য একটি ‘জরুরি সরকার’ গঠনের লক্ষে চুক্তি ঘোষণা করেন।

ল্যাপিড সেই সময়ে এই সরকারে যোগ না দেয়ার ঘোষণা দিয়ে আক্রমণ প্রতিহত না করতে পারার জন্যে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ‘অমার্জনীয় ব্যর্থতার’ অভিযোগ এনেছিলেন।

ইসরায়েলী সংবাদ মাধ্যম বলছে, গত বছর নির্বাচনে নেতানিয়াহু ক্ষমতায় ফিরে আসার আগে ইসরায়েলের জোট সরকারের নেতৃত্ব দিয়েছিলেন ল্যাপিড। যুদ্ধ শুরুর পর থেকে তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান নি।

তবে সাক্ষাৎকারে ল্যাপিড আগাম নির্বাচনের আহ্বান জানান নি বরং তিনি সংসদে অনাস্থা ভোটের কথা বলেন যা নেতানিয়াহুর লিকুদ পার্টির অন্য সদস্যের নেতৃত্বে একটি নতুন সরকার গঠনের অনুমতি দেবে।

তিনি বলেন, এটা নির্বাচনের সময় নয়। ‘আমাদের উচিত লিকুদ পার্টি থেকে অন্য একজন প্রধানমন্ত্রীকে নিয়ে জাতীয় সরকার পুনর্গঠনের পথ বেছে নেয়া।’

এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে লিকুদ পার্টি এ আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, ‘যুদ্ধের সময়’ এই ধরনের প্রস্তাব ‘লজ্জাজনক’।

সূত্র- বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com