1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বৃহত্তর বাড্ডা: বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

বৃহত্তর বাড্ডা: বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী

reporter বাদল চৌধুরী
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

ঢাকার দ্রুত বিকাশমান এলাকাগুলোর মধ্যে বাড্ডা আজ একটি বিশেষ পরিচয়ে পরিচিত | শিক্ষাই জাতির মেরুদণ্ড | শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না | বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের কারণে বাডডা আজ বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরীতে পরিণত হয়েছে | এক সময়ের আবাসিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বাড্ডা বর্তমানে উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে গড়ে উঠেছে একাধিক বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিক্ষা-সংশ্লিষ্ট অবকাঠামো, যা বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় শিক্ষাস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে বহু প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশের বেসরকারি অন্যতম বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা গুলো যেমন : ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সাইন্স, মহানগর কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় |উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, বারিধারা মাদ্রাসা, বাডডা বরকতপুর কামিল মাদ্রাসা,মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা |
দেশের খ্যাতিমান কলেজ গুলো -গুলশান কমার্স কলেজ, কুইন মেরি কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ, একেএম রহমতুল্লাহ ডিগ্রী কলেজ, বাংলাদেশ এক্স প্লাস টু স্কুল এন্ড কলেজ, বাড্ডা মডেল স্কুল এন্ড কলেজ, আলাতুন নেছা স্কুল এন্ড কলেজ, টাইনি টটস স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ইম্পেরিয়াল কলেজ,
মনপুরা স্কুল এন্ড কলেজ, বাড্ডা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, রত্ন গর্ভা ফরিদা জামান স্কুল এন্ড কলেজ, উদয়ন স্কুল এন্ড কলেজ, ব্লম ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও বাডডা মডেল স্কুল এন্ড কলেজ ইত্যাদি |
প্রাচীন ও বর্তমান স্কুলগুলো হলো : বাড্ডা আলাতুন নেছা হাই স্কুল,গ্ল্যানরিচ ইন্টারন্যাশনাল স্কুল (পৃথিবীর অন্যতম ক্যামব্রিজ বিদ্যালয়ের সিলেবাস পড়ানো হয়), বাড্ডা হাই স্কুল, সিরাজ মিয়া হাই স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল, পূর্ব বাড্ডা হাই স্কুল, ইউসেফ স্কুল, বাডডা রেসিডেন্সিয়াল স্কুল, বাড্ডা কলেজিয়েট হাই স্কুল, বাডডা গার্লস হাই স্কুল, অ্যাম্বাসেডর হাই স্কুল, জাপান স্কুল,বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল, নভেশন স্কুল, হাজী আলমাস আলী হাই স্কুল ও রেডিয়েন্ট স্কুল এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সর্বোচ্চ স্বনামধন্য স্কুল এই এলাকায় রয়েছে |
বাড্ডাকে অনেকেই বর্তমানে শিক্ষা নগরী বলে থাকেন, কারণ একই এলাকায় দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়, নামকরা কলেজ, স্কুল এবং মাদ্রাসার বড় সমাবেশ গড়ে উঠেছে।
বাড্ডা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হওয়ায় শিক্ষার্থীরা সহজেই এখানে যাতায়াত করতে পারেন। পাশাপাশি আবাসন, গণপরিবহন, গ্রন্থাগার, কোচিং সেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য শিক্ষা-সহায়ক সেবার বিস্তার এই এলাকাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষানগরীতে রূপ দিয়েছে।
বাড্ডা ও আশপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব প্রতিষ্ঠানে প্রকৌশল, ব্যবসায়, প্রশাসন, আইন, স্থাপত্য, কম্পিউটার বিজ্ঞান, গণমাধ্যমসহ নানা বিষয়ে শিক্ষাদানের সুযোগ রয়েছে। ফলে বিশ্বে ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে এসে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন। বাডডায় রয়েছে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও শিক্ষা-সহায়ক অবকাঠামো উন্নয়নের কারণে শিক্ষার্থীদের সহায়ক হচ্ছে । এখানে রয়েছে দৃষ্টি নন্দন হাতিরঝিল ও গুলশান লেক ও সড়ক,বাংলাদেশের সমস্ত দূতাবাস, ডিআইটি প্রজেক্ট, আফতাব নগর প্রজেক্ট, সানভ্যালি প্রজেক্ট, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, বসুন্ধরা আবাসিক এলাকা, যমুনা ফিউচার পার্ক, কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার, ৩০০ ফুট প্রশস্ত রাস্তা, রাজউক পূর্বাচল প্রজেক্ট, রয়েছে বিভিন্ন খেলাধুলার আধুনিক মাঠ বা ক্লাব, হোটেল, রেস্তোরা ও আধুনিক পার্ক |
একটি এলাকার উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা জ্ঞান, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হয়ে ওঠে। সেই দৃষ্টিকোণ থেকে বাড্ডা আজ শুধু একটি এলাকা নয়; এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, দক্ষ জনশক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। যথাযথ পরিকল্পনা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাড্ডা ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান শিক্ষা নগরী হিসেবে আরও সুদৃঢ় অবস্থান অর্জন করবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে নয়, শিক্ষার মান, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমেই একটি অঞ্চল প্রকৃত অর্থে শিক্ষা নগরীতে পরিণত হয়। তাই বাড্ডা আজ সেই লক্ষ্যেই এগিয়ে গিয়েছে |

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com