1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বনেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন: এনামুল হক শামীম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

বিশ্বনেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন: এনামুল হক শামীম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ কারণেই বিশ্বনেতৃবৃন্দও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। বিশ্বনেতৃবৃন্দও মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। আর সেজন্যই দেশের রাজনীতিতে তিনি গণতন্ত্রের মানসকন্যা। তিনি গতকাল তার জেলার (শরীয়তপুর) নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই।

শামীম বলেন, তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার যাওয়ার দিবাস্বপ্ন দেখেছেন, সেখানেও হতাশা কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছেন তা দেখে বিএনপির নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি গুজবের রাজনীতি করে। তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। নেতা-কর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের ক্ষমতায় আসবেন। এ দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com