1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরতিহীন বৃষ্টিতে পেকুয়া ও মাতামুহুরী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিতর শংকা. - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

বিরতিহীন বৃষ্টিতে পেকুয়া ও মাতামুহুরী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিতর শংকা.

reporter মফিজুর রহমান সিকদার
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ

বিরতিহীন ভারি বৃষ্টি ও পাহাড় থেকে বৃষ্টির পানি মাতামুহুরী নদী হয়ে উজানে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের পেকুয়া ও মাতামুহুরী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার অন্তত ১৩টি ইউনিয়নের অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু গ্রামীণ সড়ক।
বিরতিহীন বৃষ্টির কারণে পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের ১০/১৫টি ও মাতামুহুরী উপজেলার ৭ ইউনিয়নের১৫/২০টি গ্রামের লোকালয় ভয়াবহ জলাবদ্ধতায় পতিত হচ্ছে।
পার্বত্য অববাহিকার মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা ঢলের পানি বৃদ্ধি পেলেও আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।
তবে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভয়াবহ বন্যার শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন দুই উপজেলার মানুষ। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়বেষ্টিত গ্রামীণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিরাপদে সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে পাহাড়ে বসবাসকারীদের। প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার পরও পাহাড়ে বসবাসকারীরা নিরাপদ স্থানে সরে না যাওয়ায় টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় ভারি বর্ষণের তোড়ে পাহাড় ধ্বসে মোহাম্মদ মিরাজ( ৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরাজ একই এলাকার কলিম উল্লাহর ছেলে বলে জানান চৌকিদার সাহাব উদ্দিন বাবুল।

দুই উপজেলার সবকটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা দাবি করেছেন, অতি ভারি বর্ষণের কারণে ইউনিয়নগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং মাতামুহুরী নদীতে উজানের ঢলের পানি প্রবাহিত হওয়ায় যেকোনো সময় ভয়াবহ বন্যার পদধ্বনি দেখা দিচ্ছে।
পেকুয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম ও মো. শাহীদ দেলোয়ার এ প্রতিবেদককে বলেন, ‘ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। উজানের পানি যাতে দ্রুত ভাটির দিকে নেমে যেতে পারে সেজন্য উপকূলীয় ইউনিয়নগুলোর পানি নিষ্কাশনের স্লুইস গেটগুলির কপাট খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত রাখা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম পাহাড় ধ্বসে শিশুর মৃত্যুর বিষয়ে সংবাদ পেয়েছে বলে জানান এবং দূর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com