1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিয়ের গুঞ্জনে কী প্রতিক্রিয়া দেখালেন শ্রীলেখা! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

বিয়ের গুঞ্জনে কী প্রতিক্রিয়া দেখালেন শ্রীলেখা!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

কলকাতার অভিনয় তারকা শ্রীলেখা মিত্র প্রায়শঃ আলোচনায় থাকেন। নিজের ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের কারণে অন্যদের চাইতে বেশিই আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। সোশ্যাল মিডিয়ার ব্যাপক চর্চিত এই অভিনেত্রী নিজের বিয়ের গুঞ্জন নিয়ে আবারও আলোচনায় এসেছেন।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, বিয়ের এই গুঞ্জনের সূচনা শ্রীলেখার একটি ছবিকে কেন্দ্র করে। তাতে দেখা যায়, বসে আছেন শ্রীলেখা। তার হাতে বিমানের টিকিট। চোখে চশমা। সিঁথিতে সিঁদুর। মূলত, সিঁদুর পরার কারণে অবাক হয়েছেন নেটিজেনরা। এরপর থেকে তাদের প্রশ্ন – তবে কি ফের বিয়ে করলেন শ্রীলেখা।

মজার বিষয় হলো শ্রীলেখা তার এই নতুন বিয়ের গুঞ্জন খুব একটা দীর্ঘ হতে দেননি। এই জল্পনার আগুনে জল ঢেলেছেন তিনি নিজেই। এই প্রসঙ্গে তিনি বলেন, আপনি যদি বিস্মিত হন তাই বলছি, আমি আবারও বিয়ে করিনি। মূলত, আমি সিঁদুর খেলেছিলাম। এবার শান্তি হয়েছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের সেই সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com