1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিনা কারণে ৬০ লাখ বিএনপির নেতাকর্মী মামলার আসামি - মির্জা ফখরুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বিনা কারণে ৬০ লাখ বিএনপির নেতাকর্মী মামলার আসামি – মির্জা ফখরুল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নেই, তারা এখন দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো সংগঠন শক্তিশালী নেই, তারা এখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই সব করে যাচ্ছে।
রোববার (১৪ এপ্রিল)  বিকালে সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজিত জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

মিজা ফখরুল বলেন, আজকে ৫৩ বছর পরও আমাদের বলতে হয় আমরা সেই সমাজ নির্মাণ করতে পারি নাই,যেখানে মানুষ তার অধিকার খাটাতে পারবে। আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।

বিভিন্ন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামেই বিএনপির আসামি রয়েছে। তাদের অপরাধ তারা বিরোধী দল করে, তারা পরিবর্তন চায়। এভাবেই তারা (আওয়ামী লীগ) রাষ্ট্রযন্ত্রকে ও পুলিশকে ব্যবহার করে বিরোধীদলকে একবারে নির্মূল করতে চায়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে তারা আটকে রেখেছে। আগে জেল হাজতে এখন বাসায় বন্দি করে রাখা হয়েছে। চিকিৎসার জন্য তার জরুরি বিদেশে যাবার দরকার কিন্তু এই সরকার তাকে যেতে দিচ্ছে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ চুরি ছাড়া কোনো কাজ পারে না। সব খানে শুধু চুরি করে। আজকে স্কুলে শিক্ষক নিয়োগ, পিয়ন নিয়োগ, হাসপাতালে কর্মচারী নিয়োগসহ সব ক্ষেত্রে চুরি আর চুরি। এমনকি ব্যবসা করতে গেলেও তাদের টাকা দিতে হবেই।

এ সময় কেন্দ্রীয় বিএনপি পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com