1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিএনপি বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার রক্ত ঝরাতে চায়: ওবায়দুল কাদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

বিএনপি বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার রক্ত ঝরাতে চায়: ওবায়দুল কাদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার রক্ত ঝরাতে চায়।

তিনি বলেন, অনেকেই চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। অনেকের ক্ষমতার দরকার নেই। শুধু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হোক, এটাই তাদের রাজনীতি। বাংলাদেশের একটি দল এই রাজনীতি আজকে করছে।

ওবায়দুল কাদের আজ শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শপথ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আছি। এই মাটি আমাদের মাটি। এই মাটিতে আমাদের শিকড়। এখানেই আমাদের জন্ম। এই মাতৃভূমির মর্যাদা হচ্ছে পিতা বঙ্গবন্ধুর পতাকা। এর মর্যাদা আমরা যেকোনও মূল্যে, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো। সেটাই আমাদের শপথ।

বাঙালির জীবনের দুটি অর্জন আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতার জনক, আরেকটি আমাদের মুক্তির, সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। এই দুটি অর্জনের ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব নেতাদের মুখে শেখ হাসিনার প্রশংসা অথচ বাংলাদেশে আমরা তাকে হত্যার ষড়যন্ত্র করি, তাকে অসম্মান করি। শেখ হাসিনা যে মর্যাদা দেশের জন্য এনেছেন, সেটা গোটা জাতির সম্পদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com