1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ

বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ৫:০২ অপরাহ্ণ
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নব নির্মিত ভবনের উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

নিউজ ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২ দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে অপেক্ষা করছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাণিসম্পদ মন্ত্রী। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।

প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই, ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল তিনিও সরে গেছে। এখন বিএনপি দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন বসে থাকবে না। ১৯৭০ সালের নির্বাচনে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসে নাই, তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল আহমেদ চৌধুরী, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com