1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিএনপির সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই- এটা হাস্যকর: মাহাবুব-উল আলম হানিফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

বিএনপির সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই- এটা হাস্যকর: মাহাবুব-উল আলম হানিফ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি

ডেস্ক নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি ও জামায়াতের সৃষ্টি একই জায়গা থেকে। বিএনপির সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই- এটা হাস্যকর ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, ‘জনগণের ভয়ে বিএনপি এখন বলছে- জামায়াতের সাথে কোন সম্পর্ক নেই। জামায়াত সৃষ্টি হয়েছে পাকিস্তান আমলে আবুল আলা মওদুদীর নেতৃত্বে আর বিএনপি সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএস’র মাধ্যমে জিয়াউর রহমানের নেতৃত্বে। এই দুইটি দল কখনও আলাদা হতে পারে না।’

আজ জেলার পিটিআই রোডে মাহাবুব-উল আলম হানিফ তার বাসভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি ইতিপূর্বে আন্দোলনের নামে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। অতীতে ধ্বংসাত্মক আন্দোলন করে তারা সরকারকে ঘায়েল করতে পারেনি আর কখনও পারবেও না। আগামীতেও বিএনপির আন্দোলন সফল হবে না।

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান হয়েছিল বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে। তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ৬৪ জেলায় একযোগে বোমা বিষ্ফোরণ হয়েছিল। বর্তমান সরকার জঙ্গীদের শিকড় উপড়ে ফেলেছে।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com