1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাবা দিবসে শরীফুল রাজকে উদ্দেশ্য করে স্ট্যাটাস পরীমণির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

বাবা দিবসে শরীফুল রাজকে উদ্দেশ্য করে স্ট্যাটাস পরীমণির

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ৭:১৬ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

আজ ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করেন। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়।

পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই যার শুরু। বাবা দিবসের মতো বিশেষ দিনে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি শরিফুল রাজের পিতৃত্বকে খাটো করলেন।

রোববার (১৮ জুন) ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন পরী। যেখানে সরাসরি নাম প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই স্বামী শরীফুল রাজকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

স্ট্যাটাসে পরী লিখেছেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

তিনি আরও লিখেন, অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com