1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘বাঘা যতীন’ সিনেমার পোস্টার প্রকাশ্যে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২

‘বাঘা যতীন’ সিনেমার পোস্টার প্রকাশ্যে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৩, ৭:২০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

আসছে পূজায় বড়পর্দায় আসছেন বাঘা যতীন। ২০ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার নতুন পোস্টার।

পোস্টারে দেখা যাচ্ছে মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাক। হঠাৎ দেখলে বোঝার উপায় নেই কে তিনি। ‘বাঘা যতীন’ সিনেমার নতুন পোস্টারে এভাবেই নজর কাড়ছেন দেব।

শুক্রবার (২৩ জুন) প্রকাশ্যে এলো প্যান ইন্ডিয়া এ সিনেমার পোস্টার। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এলো পোস্টার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট’! ‘ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়’ নিয়ে হাজির হচ্ছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’।

নির্মাতাদের মতে, এ সিনেমা সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা ‘বাঘা যতীন’ বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। ভারতজুড়ে মুক্তি পাবে এ সিনেমা। অর্থাৎ দূর্গাপুজা ও নবরাত্রির উৎসবের মৌসুমে দর্শক দেশাত্মবোধক এ সিনেমার লক্ষ্য।

গত বছর ১৫ আগস্ট স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ ‘বাঘা যতীন’-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। সিনেমার লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com