1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।

মন্ত্রী গতকাল শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার হাটখলা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই। ফিলিস্তিনী জনগণ তাদের অধিকার নিয়ে প্রায় ৭৩ বছর ধরে সংগ্রাম করে আসছে।

তিনি বলেন, এবিষয়ে আমাদের অবস্থান ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী।

মন্ত্রী বলেন, ইসরায়েলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব একটু ধাক্কা খাবে। সেই ধাক্কায় হয়তো বাংলাদেশের কিছু অসুবিধা হতে পারে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com