1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আসছে বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আসছে বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রতিষ্ঠার পর প্রথমবার চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার দেবে। এই আয়োজনের সঙ্গী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ শিরোনামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হবে। শনিবার (১২ আগস্ট) দুপুরে বিএফডিসির ৮নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়৷

এর আগে আয়োজনের শুরুতেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, চলতি ২৮ অক্টোবরে প্রদান করা হবে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’। এর আগে ২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাগুলো জমা দেওয়ার আহ্বান জানান তিনি। সিনেমাগুলো জমা দিতে হবে পেন ড্রাইভ বা ডিভিডির মাধ্যমে।

অনুষ্ঠানে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজন উপলক্ষে এটিএন বাংলা ও চলচ্চিত্র পরিচালক সমিতির মধ্যে চুক্তি সাক্ষর সম্পন্ন হয়। চুক্তিপত্রে সাক্ষর করেন চলচ্চিত্র পরিচালক সমতির সভাপতি কাজী হয়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজর রহমান।

পরিচালক সমিতির বর্তমান কমিটির সভাপতি প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ বলেন, এর আগেও একবার সমিতি থেকে এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সম্ভাবনার পরে তা আর বাস্তবায়ন হয়নি। তবে এবার হবেই। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়ায়। আমি এরপর কমিটিতে থাকি বা না থাকি এই আয়োজন যেন অব্যাহত থাকে সেই আশা করব।

এবারের কার্যক্রমের মূল উদ্দেশ্য প্রসঙ্গে এ নির্মাতা বলেন, পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য শিল্পী এবং কলাকুশলীদের উৎসাহিত করা। যেন তারা আরও ভালো এবং মানসম্মত কাজ করে।

প্রধান অতিথির বক্তব্যে মাসুম পারভেজ সোহেল রানা বলেন, তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়। উনি তারা অনেক সম্মান করে আমাদের। এরপর আর তেমন কোনো সুযোগ সুবিধা পাই না আমরা। এক্ষেত্রে এটিএন বাংলার কাছে অনুরোধ করব তারা যেন তেমনটা না করে।

পরিচালক সমিতির সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মামুনুল ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুম পারভেজ সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, ছটকু আহমেদ, গাজী মাহবুব, শাহীন কবীর টুটুলসহ অনেকে।

‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’-এ যে সকল শাখায় পুরস্কার প্রদান করা হবে: আজীবন সম্মাননা (পুরুষ ও নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খল অভিনেতা, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) ও শ্রেষ্ঠ গীতিকার।

এছাড়াও ওয়েব ফিল্মে ওপর পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এগুলো হচ্ছে- শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনিচিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com