1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সংসদে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০২৩’ উত্থাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

সংসদে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০২৩’ উত্থাপন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

জাতীয় সংসদে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী (সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত) আ ক ম মোজাম্মেল হক আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।

বিলটির বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদানের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং উন্নয়ন, পরিচালনা ও ব্যবস্থাপনার প্রয়োজনে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, ২০১০ আইন প্রণয়ন করা হয়। সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ‘একুইজিশন এন্ড রিকুইজিশন অব ইম্মুভাবেল প্রপার্টি অর্ডিন্যান্স, ১৯৮২’ রহিতপূর্বক ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ প্রণীত হয়েছে। ফলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর ধারা ৬ এ ‘একুইজিশন এন্ড রিকুইজিশন অব ইম্মুভাবেল প্রপার্টি অর্ডিন্যান্স, ১৯৮২’ এর স্থলে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’ প্রতিস্থাপন করা প্রয়োজন।

উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর ধারা ১৩ এ অর্থনৈতিক অঞ্চল এবং এর প্রতিষ্ঠানসমূহকে কতিপয় আইন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এরমধ্যে কয়েকটি আইন পরবর্তীতে রহিত হওয়ার ফলে এবং এরস্থলে নতুন আইন প্রণীত হওয়ার কারণে ধারা ১৩ এ সংশোধনীর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই প্রেক্ষিতে বিদ্যমান ধারা ১৩ এ উল্লিখিত ইলেক্ট্রিসিটি এ্যাক্ট, ১৯১০; বয়লার এ্যাক্ট, ১৯২৩; ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪এবং মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ রহিতপূর্বক এর স্থলে জাতীয় সংসদে প্রণীত বিদ্যুৎ আইন, ২০১৮; বয়লার আইন, ২০২২; আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সন্নিবেশ করার প্রস্তাব করা হয়েছে।

অর্থনৈতিক অঞ্চলসমূহের জন্য এ যাবৎ পৃথক কোনো শ্রম আইন প্রণয়ন করা হয়নি। অর্থনৈতিক অঞ্চলসমূহে ইপিজেড শ্রম আইন, ২০১৯ প্রয়োজনীয় অভিযোজনসহ প্রযোজ্য করা হয়েছে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ কেবল রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অর্থনৈতিক অঞ্চলসমূহের শিল্প প্রতিষ্ঠান আভ্যন্তরীণ বাজার-চাহিদা পূরণ এবং রপ্তানিমূখী-এ উভয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এমতাবস্থায় অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। কাজেই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ প্রয়োজনীয় অভিযোজনসহ অর্থনৈতিক অঞ্চলে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর ধারা-৩৪ সংশোধন করা আবশ্যক।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com