1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : পিটার হাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে

বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : পিটার হাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার দেশ নিরপেক্ষ থাকবে এবং ওয়াশিংটন কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একই বার্তা এখানে সব রাজনৈতিক দলকে দিয়েছি যে যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে (বাংলাদেশে) নিরপেক্ষ থাকবে।’

গতকাল সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

হাস আরো বলেন, ‘আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সব পক্ষকে সহিংসতা রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের পরিবেশকে আরও ভালো করতে সহায়তা করার জন্য পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার চেষ্টা করছি।’

পিটার হাস ‘মার্কিন দূতাবাসের লোকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসত রাজনৈতিক বক্তব্য’ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠককালে পিটার হাস আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com