1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বলিউড বাদশার জন্মদিনে প্রকাশ পেল ‘ডাঙ্কি’ সিনেমার টিজার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

বলিউড বাদশার জন্মদিনে প্রকাশ পেল ‘ডাঙ্কি’ সিনেমার টিজার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

আজ (২ নভেম্বর) বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এদিনে তিনি চমকের পর চমক দিচ্ছেন তার ভক্তদের। জন্মদিনের প্রথম প্রহরে অর্থাৎ মধ্যরাতে তার বাসভবন ‘মান্নাত’র সামনে শুভেচ্ছা জানাতে আসা উপচেপড়া ভক্তদের সামনে আসেন। এরপর আজ বেলা ১২টার দিকে প্রকাশ করেন তার চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডাঙ্কি’র টিজার।

চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখ খানের দুই সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে তার আগামী সিনেমা ‘ডাঙ্কি’। প্রাথমিকভাবে সিনেমার যে লুক প্রকাশ্যে এসেছিল, তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছিল যে, শাহরুখের দুই অ্যাকশন প্যাক লুকের চেয়ে এ সিনেমা বেশ কিছুটা আলাদা হতে যাচ্ছে।

শাহরুখ খান ও পরিচালক রাজ কুমার হিরানি জুটি মানেই দর্শকদের কাছে একটি বাড়তি পাওনা। এবারও তার যে ব্যতিক্রম হবে না, তা প্রমাণ করল ‘ডাঙ্কি’র টিজার। শাহরুখ খানের জন্মদিনে এ টিজার ভক্তদের কাছে সবচেয়ে বড় উপহার। সিনেমার মুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশার খবর পাওয়া যাচ্ছিলো।

প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছিল, এ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ডিসেম্বরের শেষে। তবে প্রভাসের সঙ্গে সিনেমার লড়াই বক্স অফিসে খুব একটা লাভজনক হবে না বলেই নাকি সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর মিলেছিল। তবে এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে কিং জানিয়ে দিলেন বড়দিনেই বড়পর্দায় আসতে যাচ্ছে ডানকি।

সিনেমা মুক্তি অপেক্ষা দীর্ঘ হলেও এবার শাহরুখের লুক এসেছে প্রকাশ্যে। খুব চেনা এই কিং খান। কেউ মিল পেতে পারেন ফ্যান সিনেমার লুকের সঙ্গে, কেউ আবার জিরো হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই এ সিনেমা যে মজার চিত্রনাট্যে তৈরি তা বলার অপেক্ষা রাখে না।

শাহরুখ খান ও তার পরিবার, যাদের স্বপ্নে থাকে লন্ডন। টিজার মুক্তিতে রয়েছে আরও এক চমক। সিনেমায় তাপসী পান্নুর পাশাপাশি থাকছেন ভিকি কৌশলও। সবার স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই সিনেমা গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। সিনেমার পরবর্তী টিজারের অপেক্ষায় এখন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com