1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বলিউড অভিনেত্রী সোনালি সায়গল বিয়ে করলেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

বলিউড অভিনেত্রী সোনালি সায়গল বিয়ে করলেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

বলিউড অভিনেত্রী সোনালি সায়গল বিয়ে করলেন। বাঙালি এই অভিনেত্রীর বরের নাম আশিষ সাজনানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বুধবার (৭ জুন) গুরদ্বারায় শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সোনালি অভিনয়ের মানুষ হলেও তার বর পেশায় ব্যবসায়ী। তার রেস্তোরাঁর ব্যবসা আছে।

সোনালি-আশিষের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, সোনালির পরনে মণীষ মালহোত্রার ডিজাইন করা গোলাপী রঙের শাড়ি এবং সিলভার রঙের হীরার গহনা পরেছেন।

অন্যদিকে, আশিষের পরনে অফ হোয়াইট শেরওয়ানি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফটো সেশনের জন্য পোজ দিতেও দেখা যায় এই নবদম্পতিকে।

আশিষ-সোনালি দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন। কিন্তু তাদের এ সম্পর্ক গোপন ছিল। কারণ তারা চাননি এ খবরে মিডিয়াতে আসুক। অবশেষে পাঁচ বছরের সম্পর্ক পরিণয় পেল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com