1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বলিউড অভিনেত্রী জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক

বলিউড অভিনেত্রী জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি আদালত বলিউডের এই অভিনেত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

১২ লাখ টাকা প্রতারণার অভিযোগে ‘বীর’ খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শিয়ালদহ আদালত। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙা থানা। ২০১৮ সালের দায়ের করা সেই মামলায় জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আদালত। সে সময় কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধন এবং ছয়টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল এই নায়িকার।

বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। কিন্তু সেই সময় কোনও কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা। ওই সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জেরিন এবং তার ম্যানেজারকে অগ্রিম প্রায় ১২ লাখ টাকা দেয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি। সংস্থার দাবি, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লাখ টাকা খরচ হয়। গত বছর জুন মাসে এ অভিনেত্রীর ম্যানেজার অঞ্জলি গৌতম অথাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

সেই নির্দেশ অনুযায়ী, মাসে একবার কলকাতায় হাজিরা দেয়ার কথা ছিল অঞ্জলির। সেই সময় অঞ্জলির আইনজীবী আদালতে জানান, তার মক্কেল ওই মামলায় প্রধান অভিযুক্ত নন। তবে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আইনজীবী আরও অভিযোগ তোলেন, মামলায় প্রধান অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছেন না। এই ঘটনার বছর খানেক পর অভিযুক্ত জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো শিয়ালদহ আদালত। ২০১০ সালে ‘বীর’ ছবির মাধ্যমে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেন জেরিন। তার পরে ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তার শেষ ছবি ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ মুক্তি পেয়েছিল বছর দুয়েক আগে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com