1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন হিরো আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন হিরো আলম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চল্লিশজন নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হিরো আলম। আজ (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবন এলাকা থেকে তারা যাত্রা শুরু করেন।

তিনি বলেন, এটি আমার অনেক দিনের স্বপ্ন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবো। তার কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো।

হিরো আলম বলেন, সকালে ঢাকার সংসদ ভবন এলাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি চল্লিশ জন নেতাকর্মী নিয়ে। সেখানে সারাদিন থাকবো। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির আশপাশের মানুষের সঙ্গে সময় কাটানোরও পরিকল্পনা করেছি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো।

তিনি আরও জানান, শিগগিরই তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কয়েকটির সেন্সরও হয়েছে। এরমধ্যে স্বল্পদৈর্ঘ্য সিনেমাও রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি গানও মুক্তি পাবে। আপাতত এ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com