1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বগুড়ার শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ার শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ

বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট, সাবরুল, খরনা ও শাকপালা এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব এলাকায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকটি এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডও চলছে। কোথাও কোথাও অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তার ঠেকাতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরালো তৎপরতা প্রয়োজন। নিয়মিত অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ চান তারা। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাজাহানপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল বলেন, আমরা প্রতিনিয়ত টহল জোরদার করেছি, বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম এর বিরুদ্ধে আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com