1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় ঈদের দিন পুলিশের ওপর ‘ককটেল হামলায় এএসআইসহ আহত দুই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

বগুড়ায় ঈদের দিন পুলিশের ওপর ‘ককটেল হামলায় এএসআইসহ আহত দুই

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়া থেকে, এস.এম.জয়: বগুড়ায় ঈদের দিন রাত প্রায় নয়টার দিকে ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ই এপ্রিল) রাত ৯টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়া এলাকায় এ- হামলা হয়।

আহতরা হলেন-উপশহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ এবং কনস্টেবল মাহবুব হোসেন।

আহত পুলিশ সদস্য মাহবুব হোসেন বলেন, ‘আমরা ৯৯৯ ফোন পাই। জানতে পারি ঘোনপাড়া এলাকায় এক নারীকে মারধর করা হচ্ছে। সেখানে আমি আর আব্দুর রশিদ স্যার পৌঁছাই। আমাদের দেখে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আমরা তাকে থামতে বললে সে ঘুরে আমাদের ওপর ককটেল ছোড়ে।

 

ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, ককটেল হামলায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে মাহবুবের পা ও হাত এবং আব্দুর রশিদ মুখে আঘাত পেয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ- ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com