1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

reporter ​মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর)
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধান মাড়াইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোপন মিয়া সূর্যনগর পূর্বপাড়া এলাকার হযরত আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, “ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে রোপন মিয়ার মৃত্যু হয়েছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com