1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক' দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ পটিয়ায় বন্যার্তদের পাশে এমপি এনাম, পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় কঠোর হুঁশিয়ারি বিরামপুরে ফুটবল খেলা দেখতে প্রজেক্টর না দেওয়ায় স্কুল ফিডিং কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা

ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন নিজেকে “খবর ২৪ ঘন্টা” নামক পেইজের সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি।

গত ১৬ জুন (সোমবার) রাত আনুমানিক ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিয়মিত তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি উপস্থিত গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও হুমকি-ধমকি দেন।

ফ্লাইওভারে দুর্ঘটনা ও অপরাধ রোধে সিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে মামলা ও জরিমানা করছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বিভিন্ন মূলধারার গণমাধ্যমকর্মীরা। তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেলের পেছনে থাকা ওই ব্যক্তি হঠাৎ নেমে নিজেকে কখনো সাংবাদিক, কখনো ব্লগার আবার কখনো অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেন। তিনি দাবি করেন, সাংবাদিকদের চাপেই পুলিশ এই চেকপোস্ট বসিয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে তিনি সেখানে দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের হুমকি দেন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক কামরুল ইসলাম জানান, সাংবাদিকরা নিউজের জন্য ফুটেজ নিচ্ছিলেন। ওই ব্যক্তি হঠাৎ বাইক থেকে নেমে আক্রমণাত্মক ভাষায় কথা বলা শুরু করেন এবং দাবি করেন মিডিয়ার চাপে চেকপোস্ট বসেছে, যা পুরোপুরি হাস্যকর। প্রশাসন তার নিজস্ব নিয়মে চলে উল্লেখ করে তিনি বলেন, উনার সাংবাদিকতার নীতিমালা ও সাধারণ জ্ঞান অর্জন করা উচিত।

শামীম নামের এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি যদি মূলধারার সাংবাদিক হতেন তবে ফ্লাইওভারে বাইক নিষিদ্ধের নিয়মটি অবশ্যই জানতেন। গলায় কার্ড ঝুলিয়ে ফ্লাইওভারে রাইড শেয়ারিং করার জন্যই তিনি এমন আচরণ করেছেন।

নিয়মিত এই অভিযান প্রসঙ্গে দায়িত্বরত সার্জেন্ট শাহদাত জানান, ফ্লাইওভারে চুরি, ছিনতাই এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সিএমপি কমিশনারের নির্দেশে এই নিয়মিত তল্লাশি চৌকি বসানো হয়েছে। অপরাধ দমনে এই কঠোর অবস্থান ও চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com