1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ৭:৩২ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক পাহাড়ি এলাকায় শনিবার একটি হালকা বিমান বিধ্বস্ত হলে এতে দুই সেনা সদস্যসহ তিনজনের প্রাণহানি হয়েছে। সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর এ কথা জানান।

আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভার বিভাগের গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অপরাধ এবং ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে ছিলেন। খবর এএফপি’র।

ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে, মৃত তিনজনের মধ্যে দুইজনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, এই বিমান দুর্ঘটনার জন্য আশেপাশের গাছপালাগুলোতে আগুন লেগে যাওয়ায় তাদের ডাকা হলে পরে দ্রুত আগুন নিভানো হয়। ফায়ার সার্ভিস জানায়, বিধ্বস্ত বিমানটির আগুন নেভাতে জল-কামান নিক্ষেপকারী হেলিকপ্টারের সাহায্য নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com